1 Answers
ফরহাদ সাহেব বর্তমানে কৌশলগত পরিকল্পনা অনুসরণ করছেন।
স্ট্র্যাটিজিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উচ্চ-মধ্য ও মধ্যম পর্যায়ের নির্বাহিগণ যে কৌশলপূর্ণ ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নেয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। যেকোনো স্ট্র্যাটিজিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয় সেক্ষেত্রে তার এক একটি দিক বাস্তবায়নের জন্য উচ্চ ও মধ্যম পর্যায়ের নির্বাহীরা মিলে কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করে।
উদ্দীপকে ফরহাদ হোসেন একজন আমদানিনির্ভর ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রয় করেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে 'FARIHA Boutique & Tailors' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। তাই বলা যায়, ফরহাদ সাহেব কৌশলগত পরিকল্পনা অনুসরণ করছেন।
5 views
Answered