1 Answers

শফিউল ইসলাম ঝিলমিল টেক্সটাইল লি.-এ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।

যখন নেতা সকল ক্ষমতা তার নিজের হাতে রেখে কাজ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেই মুখ্য ভূমিকা রাখেন, তখন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব নেতার নিজস্ব মতের ওপর প্রতিষ্ঠিত। এরূপ নেতার মনোভাব প্রভুত্বমূলক ও একঘেয়ে হয়। এরূপ নেতৃত্বে ধমক ও শাস্তি দিয়ে স্বৈরতান্ত্রিক কায়দায় কাজ আদায় করা হয়। অর্থাৎ কাজ আদায় করতে গিয়ে নেতা শাস্তির ব্যবস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে থাকে। নেতার 'ইচ্ছাই এখানে মুখ্য। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কোনো প্রতিষ্ঠানের সুফল বয়ে আনতে পারে না।

উদ্দীপকে শফিউল ইসলাম প্রতিষ্ঠানের কারও মতের প্রতি শ্রদ্ধা দেখান না, নিজে যা ভালো মনে করেন তাই করেন এবং কর্মীদের করতে বাধ্য করেন। তাই বলা যায়, উদ্দীপকে শফিউল ইসলাম ঝিলমিল টেক্সটাইল লি.-এ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।

5 views

Related Questions