1 Answers
মি. সাহা কর্মীদের যেভাবে নির্দেশনা দিতেন তা নির্দেশনা দানের তত্ত্বাবধান নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ।
প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত তত্ত্বাবধান করে যে নির্দেশনা দেওয়া হয়, তাকে তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা বলে। নির্দেশনার ক্ষেত্রে তত্ত্বাবধান একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে গণ্য। নির্দেশনা বলতে অনেকে শুধু নির্দেশনা দান ও তত্ত্বাবধানকেই বুঝে থাকে। তত্ত্বাবধান বলতে মূলত অধস্তনদের কাছ থেকে দেখাশুনা করাকে বোঝায়।
উদ্দীপকে জনাব সাহা নিজে তার প্রজেক্টের কাজ ঘুরে ঘুরে দেখতেন। তার নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তাও পরীক্ষা করে দেখতেন। তিনি কাজের প্রয়োজনে তার কর্মীদের ভয় দেখাতেন আবার উৎসাহও দিতেন। তিনি তত্ত্বাবধানের মাধ্যমে তার কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করতেন।
সুতরাং বলা যায়, মি. সাহা কর্মীদের যেভাবে নির্দেশনা দিতেন তা নির্দেশনা দানের তত্ত্বাবধান নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ।