1 Answers
মি. কৃষ্ণ সাহা অদক্ষ কর্মীদের কিছুদিন শিখিয়ে নিয়োগ দেওয়াকে শিক্ষানবিস পদ্ধতিতে প্রশিক্ষণ বলে।
প্রশিক্ষণ কর্মীর বর্তমান মেধা, যোগ্যতা, দক্ষতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং কর্মীদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক করে তোলে। মি. কৃষ্ণ সাহা অদক্ষ কর্মীদের শিক্ষানবিশ পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে থাকেন। শিক্ষানবিস পদ্ধতিতে নিয়োগের পর কর্মীদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রশিক্ষকের অধীনে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। শিক্ষানবিসকালে কর্মীকে স্বল্প বেতন দেওয়া হয় এবং সফলতার সাথে উত্তীর্ণ হলে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।
উদ্দীপকে মি. কৃষ্ণ সাহা তার কর্মীদেরকে শর্তসাপেক্ষে অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে প্রশিক্ষণ প্রদান করে উৎপাদনে নিয়োগ করে যা শিক্ষানবিস পদ্ধতি হিসেবেই বিবেচিত। সুতরাং উদ্দীপকে মি. কৃষ্ণ সাহা অদক্ষ কর্মীদের কিছুদিন শিখিয়ে নিয়োগ দেওয়াকে শিক্ষানবিস পদ্ধতিতে প্রশিক্ষণ বলে।