1 Answers
মি. কৃষ্ণ দত্ত কর্তৃক কর্মীদের সাথে ছবিসহ তথ্য বিনিময় অর্থাৎ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত বলে আমি মনে করি।
ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে বিস্তৃত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের একটি অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দূরের স্থানের ব্যক্তির সাথে সরাসরি উপস্থিত হয়ে ভিডিও-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়। এর মাধ্যমে একে অন্যের কথা যেমনি শুনতে পায় তেমনি একে অন্যকে দেখতেও পায়।
উদ্দীপকে মি. কৃষ্ণ দত্ত তার উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে একটি অর্ডার সরবরাহের জন্য তিনি কর্মীদের নোটিস দেন, যা অনেক সময়সাপেক্ষ হয়। সময় বাঁচাতে মি. কৃষ্ণ দত্ত দূরবর্তী কর্মীদের সাথে সরাসরি তার কক্ষে বসে ছবিসহ তথ্য বিনিময় করতে চান। তাই ভবিষ্যতে তার কক্ষে বসে নিমেষেই কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সিং- এর সাহায্যে তথ্য বিনিময় ব্যবস্থা নিশ্চিত করার ব্যবস্থা করেন।
তাই বলা যায়, মি. কৃষ্ণ দত্ত কর্তৃক কর্মীদের সাথে ছবিসহ তথ্য বিনিময় ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত।