1 Answers
দোদুল কান্তি বড়ুয়াকে বিসিক প্রদত্ত সহায়তার ধরন হলো সমর্থনমূলক সহায়তা।
ব্যবসায় বা শিল্প স্থাপনে সমর্থনমূলক সহায়তার প্রয়োজন পড়ে। সমর্থনমূলক সহায়তার মাধ্যমে শিল্প বা ব্যবসায় স্থাপনে কোনো উদ্যোক্তাকে তার আশা বাস্তবে রূপদানে বিশেষভাবে উৎসাহিত করে। উদ্দীপকে দোদুল কান্তি বড়ুয়া বিসিক থেকে সমর্থনমূলক সহায়তা পান। দোদুল কান্তি বড়ুয়া বিসিক থেকে ট্রেনিং নিয়ে চট্টগ্রামের কাজীর দেউরিতে একটি বুটিক হাউজ স্থাপন করলেন। বিসিক তাকে কীভাবে ব্যবসায় স্থাপন করবেন সেই বিষয়ে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন। তিনি এ প্রশিক্ষণের ওপর ভিত্তি করে বুটিক হাউজ স্থাপন করলেন।
সুতরাং বলা যায়, দোদুল কান্তি বড়ুয়া বিসিক থেকে সমর্থনমূলক সহায়তা পেয়ে ব্যবসায় স্থাপন করেছেন।
5 views
Answered