1 Answers
ব্যাংকে না গিয়ে টাকা উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করতে টিপলু বড়ুয়াকে তার স্ত্রীর অনুরোধ যথার্থ বলে আমি মনে করি। কেননা ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাংকে না গিয়েও টাকা উত্তোলন করা যায়।
গ্রাহক ব্যাংকে না গিয়ে এ কার্ডের মাধ্যমে যেকোনো সময় বুথ থেকে টাকা উত্তোলন করতে পারে। ডেবিট কার্ডের প্রধান সুবিধা হলো এর মাধ্যমে পণ্য ক্রয়, অর্থ উত্তোলন, অর্থ জমা ও বিল পরিশোধ করা যায়।
উদ্দীপকে দেখা যায়, টিপলু বড়ুয়ার স্ত্রী সাহানা ব্যাংকে না গিয়ে ব্যাংক হতে টাকা উত্তোলন করা যায় এমন একটি ব্যবস্থা করে দিতে তাকে অনুরোধ করেন। যেহেতু ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাংকে না গিয়ে কোনো সময় যেকোনো বুথে গিয়ে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করা যায়।
সুতরাং ব্যাংকে না গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা যায় বিধায় টিপলু বড়ুয়ার স্ত্রীর অনুরোধ যৌক্তিক বলে আমি মনে করি।