1 Answers
উদ্দীপকে মি. মাসুদের কপিরাইট নিবন্ধনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত যৌক্তিক হয়েছে।
কপিরাইট হলো লেখক বা শিল্পীর বিধিবদ্ধ অধিকার যেখানে তার অনুমতি ছাড়া অন্য কেউ তার লেখা বা কাজকে কোনোভাবে নকল কাজে ব্যবহার করতে পারে না।
উদ্দীপকে মি. অনন্ত মাসুদ একজন রচনাকারী। তিনি তার গানের অডিও ও ভিডিও বাজারে প্রচুর পরিমাণ বিক্রয় করছেন। তিনি প্রতিটি ক্যাসেট বেরুনোর আগে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন, যা কপিরাইট নামে পরিচিত। কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ যার মধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারী। তার সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। যার উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। তাই অন্য কেউ যদি তার ক্যাসেটের অনুলিপি তৈরি, প্রচার বা পুনঃপ্রচার করে তাহলে মি. অনন্ত মাসুদ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ ধরনের বিপদ এড়ানোর জন্য তিনি কপিরাইটের ব্যবস্থা করেন। যার ফলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
সুতরাং বলা যায়, মি. মাসুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত যৌক্তিক হয়েছে।