1 Answers

বশিরের কর্মকাণ্ডে ইসলামের মৌলিক ভিত্তিগুলোর প্রতি আমলের পন্থা পুরোপুরি অযৌক্তিক। ভিত্তি বা স্তম্ভ কোনো জিনিসের মূল বিষয়। পাঁচটি মূলভিত্তির ওপর ইসলাম প্রতিষ্ঠিত। এর কোনো একটার অনুপস্থিতে ইসলাম পূর্ণাঙ্গ হতে পারে না। উদ্দীপকে এরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের বশির ইসলামের যে বিশেষ ইবাদতটি বছরান্তে আদায় করা হয় অর্থাৎ আর্থিক ইবাদত জাকাত তা আদায় করেন না, তবে তিনি হজ পালন করেছেন। বশিরের কাজটি পুরোপুরিভাবে ইসলাম সম্মত নয়। কেননা নবিজি (স) বলেছেন, "ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া অন্য উপাস্য নাই এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসুল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজান মাসে সাওম পালন করা (বুখারি ও মুসলিম)।" আলোচ্য হাদিসে নবিজি (স) ইসলামের পরিপূর্ণতার জন্য এ পাঁচটি মৌলিক স্তম্ভকে গুরুত্বারোপ করেছেন। অথচ দেখা যাচ্ছে বশির ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পালন করছেন কিন্তু জাকাত দেননি। তার এমন কর্মকাণ্ডে আমল পরিপূর্ণ হয় না।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বশির ইসলামের একটি মৌলিক ইবাদত পালন করলেও অন্য ইবাদত পালন না করার কারণে তার আমলের পদ্ধতি যুক্তিসঙ্গত হয়নি।

5 views

Related Questions