1 Answers

উদ্দীপকের টিপলু বড়ুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করেন।

যে কার্ডের মাধ্যমে গ্রাহক তার ব্যাংকারের নিকট জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন তাকে ক্রেডিট কার্ড বলা হয়। এ কার্ডের মাধ্যমে ধারক তার জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ পণ্যদ্রব্য কেনাকাটা বা নগদ অর্থ উত্তোলন করতে পারে।

উদ্দীপকে দেখা যায়, টিপলু বড়ুয়া চট্টগ্রামের নিউমার্কেটে জনি ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটা শেষে নগদ টাকা না দিয়ে একটি কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলোতে নগদ টাকার পরিবর্তে ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অর্থ প্রদানের ব্যবস্থা থাকে। টিপলু বড়ুয়াকে নগদ টাকার বদলে কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগ যে কার্ডের মাধ্যমে দেওয়া হয়েছে সেটি হলো ক্রেডিট কার্ড।

সুতরাং বলা যায়, উদ্দীপকের টিপলু বড়ুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করেন।

5 views

Related Questions