1 Answers

উদ্দীপকে মি. বড়ুয়া শ্রমিক পরিচালনায় ব্যবস্থাপনার সাম্যের নীতি অনুসরণ করেন।

প্রতিষ্ঠানে অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। এটি ন্যায়পরায়ণতার সাথেও সম্পর্কযুক্ত।

উদ্দীপকে মি. বড়ুয়া একটি প্রতিষ্ঠানের সফল উৎপাদন সুপারভাইজার। সুরুজ নামে এক শ্রমিক কার্যক্ষেত্রে তার সামনে উপর্যুপরি অবাধ্য আচরণ করলে তিনি তাকে তিরষ্কার করেন। সুরুজ ভেবেছিলেন মি. বড়ুয়ার অধীনে সে আর কাজ করতে পারবে না। কিন্তু মি. বড়ুয়া তা সাথে অন্যদের মতোই আচরণ করেন। অর্থাৎ মি. বড়ুয়া এখানে সাম্যের নীতি অনুসরণ করেছেন। এ নীতি অনুসারে কর্মীদেরকে তাদের যোগ্যতা ও কর্মদক্ষতা অনুসারে কর্তৃত্ব বা ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়। এতে কর্মীদের মনোবল, আনুগত্য এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের সর্বত্র সাম্যতার নীতি প্রতিষ্ঠিত হলে ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে কোনোরূপ বৈষম্য সৃষ্টি হয় না। তাই উদ্দীপকের মি. বড়ুয়া শ্রমিক পরিচালনায় সাম্যের নীতির অনুসরণ করেছেন।

5 views

Related Questions