1 Answers

উদ্দীপকের ঘটনাগুলোতে কার্যকারণ নীতির বৈজ্ঞানিক মতবাদ প্রয়োগ করা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো ঘটনার কারণ হচ্ছে একটি অপরিবর্তনীয় শর্তহীন, পূর্ববর্তী ঘটনা। কালের বিবেচনায় কারণ সবসময়ই কার্যের একটি পূর্ববর্তী ঘটনা। বিজ্ঞানের মতে, কারণ একটি একক ঘটনা নয়। কারণ হচ্ছে সদর্থক ও নঞর্থক শর্তসমূহের একটি সমষ্টি। কোনো একটি কার্য উৎপাদনের জন্য যতগুলো শর্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সবগুলোর সমষ্টিকেই কারণ বলে।

কোনো ঘটনার কারণ আবিষ্কার করার উদ্দেশ্যে বৈজ্ঞানিক অনুসন্ধানের সময় কার্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র আছে এরূপ অবস্থাসমূহের সবগুলোই উল্লেখ করা হয় এবং এগুলোর সমষ্টিকেই কারণ বলে গণ্য করা হয়। যেমন: নদীতে নৌকা ডুবে একটি ছেলের সলিল সমাধি হলো বা পটল তুলল এবং এখানে অনেকগুলো শর্তের সন্ধান পাওয়া গেল। এগুলো হচ্ছে- নদীর প্রখর স্রোত, দমকা বাতাস, অতিরিক্ত যাত্রীবোঝাই, মাঝির অদক্ষতা ইত্যাদি শর্তের উপস্থিতির পাশাপাশি মাঝির অভিজ্ঞতা, ছেলেটির সাঁতার জ্ঞান, উদ্ধারকারী নৌকা ইত্যাদি শর্তের অনুপস্থিতি। এ ক্ষেত্রে ছেলেটির মৃত্যুর কারণ হচ্ছে এসব সদর্থক বা নঞর্থক শর্তের সমষ্টি; এদের যেকোনো একটি শর্ত মৃত্যুর কারণ নয়।

অনুরূপভাবে উদ্দীপকে লঞ্চডুবির ঘটনা দুটিতে মানুষের মৃত্যুর কারণ হিসেবে যখন উপরোক্ত শর্তগুলো চিহ্নিত হবে তখনই সেখানে বৈজ্ঞানিক মতবাদের প্রয়োগ হবে।

সুতরাং বলা যায়, ঘটনা দুটিতে বৈজ্ঞানিক মতবাদ প্রয়োগ করা যায়।

5 views

Related Questions