1 Answers
উদ্দীপকে মান্নান সাহেব প্রতিষ্ঠান পরিচালনায়, ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির প্রতি অধিক মনোনিবেশ করেছেন।
শৃঙ্খলা বলতে উপযুক্ত স্থানে উপযুক্ত বস্তু বা ব্যক্তির দায়িত্ব বা অবস্থানকে বোঝায়। যেকোনো প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অপরিহার্য।
উদ্দীপকে জনাব মান্নান প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছেন। এছাড়া যে ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত তাও তিনি সম্পাদন করেছেন সঠিকভাবে। অর্থাৎ তিনি ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেছেন। শৃঙ্খলা নীতির মূল লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা যাতে প্রতিষ্ঠানে মানবীয় ও বস্তুগত শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। যে ব্যক্তি যে স্থানে যোগ্য তাকে সে স্থানে নিয়োগ করলে এবং যে সময়ে বিনিয়োগ করা দরকার তা যথারীত সে স্থানে বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় ও অপব্যয় রোধ করে সুশৃঙ্খলতা নিশ্চিত করা সম্ভব, যা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। তাই বলা যায়, জনাব মান্নান প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির ওপর অধিক মনোনিবেশ করেছেন।