1 Answers
উদ্দীপকে জুবলী নিটওয়ারের ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিটির ব্যত্যয় ঘটেছে।
প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে।
উদ্দীপকে জুবলী নিটওয়ারের লক্ষ্য ও নীতি প্রণয়নের সাথে জড়িত। তার কাজে জুবলী নিটওয়ারের মালিকপক্ষও অত্যন্ত খুশি। কারণ তিনি অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে কর্মীদের কার্যঘণ্টা পূর্বের চেয়ে ২ ঘণ্টা বৃদ্ধি করলেন। এক্ষেত্রে ২ ঘণ্টা অতিরিক্ত সময় কাজ করায় কর্মীরা কোনো সুবিধা পাবে না যা পারিশ্রমিকের নীতির পরিপন্থি। পারিশ্রমিকের নীতি অনুযায়ী কর্মীদের কার্যের প্রকৃতি ও ধরন, সংখ্যা ও পরিমাণ, কর্মীদের যোগ্যতা ইত্যাদি বিবেচনায় এনে ন্যায্য পারিশ্রমিক প্রদান করতে হয়। পারিশ্রমিক প্রদান পদ্ধতি ও পরিমাণ সন্তোষজনক ও স্বচ্ছ হলে কর্মীরা কাজে উৎসাহ বোধ করে। তাই বলা যায়, জুবলী নিটওয়ারের ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতিটির ব্যত্যয় ঘটেছে।