1 Answers

জানুয়ারি-এপ্রিল মাসে ক্ষতির জন্য ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের ব্যত্যয় দায়ী।

প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকেই কর্মীসংস্থান বলে। মানবসম্পদ ব্যবস্থাপনায় কর্মীসংস্থান একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।

উদ্দীপকের পূর্ণিমা কনফেকশনারির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে, জানুয়ারি-এপ্রিল মাসে অবিক্রীত পণ্যের কারণে ১০ লক্ষ টাকা ক্ষতি হয়। জানুয়ারি-এপ্রিল মাস পর্যন্ত বিক্রয়ের পরিমাণ সামান্য পরিবর্তন হয়েছে। কিন্তু মে মাসের শুরুতে বিক্রয় বিভাগে ২৫ জন কর্মী নিয়োগ দেওয়ার পর বিক্রয় কাঙ্ক্ষিত মাত্রায় পৌছে। তাছাড়া আরও লক্ষণীয় যে, জুলাই মাসে উৎপাদন বিভাগের ১০ জন দক্ষ কর্মী চাকরি ছেড়ে গেলে প্রতিষ্ঠানটি নতুন সমস্যার সম্মুখীন হয়। তাই বলা যায়, জানুয়ারি-এপ্রিল মাসে ক্ষতির জন্য ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের ব্যত্যয় দায়ী।

5 views

Related Questions