1 Answers

সভার আয়োজনের জন্য সেক্রেটারিকে জানানো- ব্যবস্থাপনার নির্দেশনা কাজের প্রতি ইঙ্গিত প্রদান করে।

ব্যবস্থাপনার অধীনস্থদেরকে কার্য সম্বন্দ্বে অবহিতকরণ, আদেশ- নির্দেশ প্রদান, পরামর্শ দান, প্রয়োজনীয় তত্ত্বাবধান ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে লক্ষ্যের দিকে পরিচালিত করার প্রক্রিয়াকে নির্দেশনা বলে।

উদ্দীপকে জনাব মনির একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করেন। এ লক্ষ্যে তিনি সকল বিভাগের পরিচালকদের নিয়ে সকাল ১০ টায় একটি সভার আয়োজন করার জন্য সেক্রেটারিকে জানান। সেক্রেটারিকে জানানোর বিষয়টি নেতৃত্বের কাজের মধ্যে পড়ে। সুতরাং সভার আয়োজনের জন্য সেক্রেটারিকে জানানো- ব্যবস্থাপনার নির্দেশনা কাজের প্রতি ইঙ্গিত প্রদান করে।

4 views

Related Questions