1 Answers

উদ্দীপকে জনাব আনোয়ার ক্লাসে আসমানি কিতাবের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন।

আসমানি কিতাবসমূহ আল্লাহ তায়ালার বাণী। যেসব কিতাব মানবজাতির হিদায়েতের জন্য যুগে যুগে দিকনির্দেশনাস্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলা হয়। আল্লাহ তায়ালা জিবরাইল (আ.)-এর মাধ্যমে তাঁর বাণী রাসুলগণের নিকট প্রেরণ করেছেন। নবি-রাসুলগণ মানুষের কাছে পৌঁছে দিতেন। নানা আদেশ-নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্ক বাণী ইত্যাদি আসমানি কিতাবের মধ্যে রয়েছে। আমরা আল্লাহ তায়ালার পরিচয় এর মাধ্যমে পেয়েছি। পৃথিবীতে মোট ১০৪ খানা। আসমানি কিতাৰ নাজিল করা হয়েছে। সবশেষ আসমানি কিতাব হলো আল-কুরআন। উদ্দীপকে শিক্ষক বিখ্যাত ফেরেশতা দ্বারা জিবরাইল (আ.) এবং ঐশী বার্তা দ্বারা আসমানি কিতাবসমূহকে বুঝিয়েছেন। সুতরাং বলা যায়, জনাব আনোয়ারের ইঙ্গিতকৃত বিষয়টি হলো আসমানি কিতাব। 

 

9 views

Related Questions