1 Answers
উদ্দীপকের জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে করফাঁকির মাধ্যমে সরকারের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন।
সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায় উন্নয়নে সরকারের যেমনি দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকা স্বাভাবিক।
সরকার একটি দেশের অভিভাবক। এটি দেশের জনগণের কল্যাণসাধনে নিয়োজিত প্রতিষ্ঠান। সরকার ব্যবসায় পরিচালনায় উপযোগী পরিবেশ তৈরি করে ব্যবসায় পরিচালনায় সহায়তা করে। তাই সরকারের প্রতি ব্যবসায়েরও কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন- নিয়মিত কর ও রাজস্ব প্রদান, সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা, সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান এবং বেকার সমস্যা সমাধানে সহায়তা করা। এতে দেখা যায়, আয়কর প্রদান সরকারের প্রতি দায়িত্বের মধ্যে পড়ে। আর উদ্দীপকের মোক্তার আয়কর ফাঁকির মাধ্যমে সরকারের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে করফাঁকির মাধ্যমে সরকারের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন।