উদ্দীপকে বর্ণিত মি. দুলাল মিঞা বদলীর ক্ষেত্রে সমন্বয়ের কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত মি. দুলাল মিঞা বদলির ক্ষেত্রে সুসংহতকরণে নীতি লঙ্ঘন করেছেন।
সংগঠন কাঠামো প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপ-বিভাগের মধ্যে দৃঢ় সমন্বয় স্থাপনের নীতিকে কার্যসমূহের সুসংহতকরণের নীতি বলে। উদ্দীপকে জনাব দুলাল মিঞা দুলালী টেক্সটাইল মিলের প্রধান হিসেবে ঢাকা থেকে বদলি হয়ে আসেন। একটি বিভাগের পরিবর্তন অন্য বিভাগের সাথে সম্পর্কযুক্ত তিনি তা না ভেবে গণবদলি করেন। যার ফলে টেক্সটাইল মিলের কাজের মধ্যে সমতা রক্ষা হয় নি। বিভিন্ন বিভাগ ও কর্মীদের বদলির ফলে তাদের মনোভাবে বৈসাদৃশ্যের সৃষ্টি হয়। যা প্রতিষ্ঠানে কাজের অসমতা ও বিভাগগুলোতে অদক্ষ কর্মী ঢুকে পড়ে। যার কারণে একে অপরের মধ্যে কাজের গড়মিল সৃষ্টি হয় ও সম্বন্দ্বের অধপতন হয়। যা সুসংহতকরণ নীতির পরিপন্থী কাজ। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত মি. দুলাল মিঞা বদলির ক্ষেত্রে সুসংহতকরণে নীতি লঙ্ঘন করেছেন।