1 Answers
প্রতিষ্ঠানে সমন্বয়ের এক বা একাধিক নীতি অনুসৃত হয়েছে- এর সাথে আমি একমত পোষণ করছি।
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। সমন্বয়সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুষ্ঠু সমন্বয়ের অভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয় ও কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সমন্বয় কাজকে ফলদায়ক করতে হলে কতিপয় নীতি ও কৌশল অনুসরণ করা উচিত।
উদ্দীপকে জনাব মনির পরিকল্পনার মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করেন। সকল বিভাগের পরিচালকদের নিয়ে সভা করার আয়োজনের মাধ্যমে দলীয় সমঝোতা তৈরি হয়। সভায় প্রতিটি বিভাগের মধ্যে সমানভাবে কাজ ভাগ করার মাধ্যমে ভারসাম্য আনয়ন করেছে।
উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে সমন্বয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, দলীয় সমঝোতা, ভারসাম্যের নীতির মতো একাধিক নীতি অনুসৃত হয়েছে।