উদ্দীপকের কোম্পানিতে সমন্বয়ের কোন নীতি অনুসৃত না হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের কোম্পানিতে সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সমন্বয় নীতি অনুসরণ না হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়।
প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগ প্রত্যেকে একে অন্যের সাথে স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সমন্বয় সাধন করাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে।
উদ্দীপকে ব্যবস্থাপনা পরিচালক বোর্ড সভায় পরবর্তী বছরের কোম্পানির সামগ্রিক লক্ষ্য নির্ধারণ করে তা বিভাগীয় প্রধানদের অবহিত করেন। বিভাগীয় প্রধানগণ স্ব-স্ব বিভাগের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা নিলেও আন্তঃবিভাগীয় পরিকল্পনায় পারস্পরিক সংহতি স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয় নি। ফলে বিশৃঙ্খলা হয়। অর্থাৎ উদ্দীপকের কোম্পানিতে স্বতঃস্ফূর্ত সমন্বয় নীতি না থাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। এরূপ সমন্বয়ের অভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয় ও কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই বলা যায় উদ্দীপকের কোম্পানিতে সমন্বয়ের স্বতঃস্ফূর্ত সমন্বয় নীতি অনুসৃত না হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়।