1 Answers

জনাব মিনার সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্যের নীতি লঙ্ঘন করে সমস্যায় পড়েছিলেন।

ভারসাম্যের নীতি বলতে প্রতিটা ব্যক্তি বিভাগ ও উপবিভাগীয় কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টিকে বোঝায়। প্রতিটা বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজতর হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও দ্রুত এগিয়ে যাওয়ার আবার কারও পিছু পড়ার সুযোগ থাকে না বলে সবাই সমানতালে অগ্রসর হতে পারে। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে উক্ত পদ্ধতি অনুসরণ না করা হয় তাহলে ঐ প্রতিষ্ঠানটি বিভিন্ন সমস্যায় পড়ে।

উদ্দীপকে জনাব মিনার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর প্রণেতা কিন্তু তিনি তার প্রতিষ্ঠানে যেভাবে সংগঠন কাঠামো গড়ে তুলেছেন তাতে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও কর্মীর মধ্যে সমন্বয় হচ্ছে না। তার প্রতিষ্ঠানে একটা বিভাগের কাজ অনুযায়ী জনশক্তির সংখ্যা কম আবার অন্যদিকে কোনো কোনো বিভাগে জনশক্তি বেশি। এর জন্য কোনো কাজেই ভারসাম্য সৃষ্টি হচ্ছে না। ফলে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের মধ্যে কথা কাটাকাটি ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানের কাজে গতি শ্লথ হচ্ছে। মূলত এর কারণ হলো জনাব মিনার সংগঠন কাঠামোতে সমন্বয়সাধনের ভারসাম্যের নীতি লঙ্ঘন করেছেন।

6 views

Related Questions