1 Answers

উদ্দীপকে জনাব মিজান সমন্বয়ের ভারসাম্য নীতি অনুসরণ করছেন। সমন্বয়ের অন্যতম মূল শর্ত হলো প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের মধ্যে সামঞ্জস্যতা। ভারসাম্য নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, উপ- বিভাগ বা শাখা পর্যায়ে বণ্টিত কাজের মধ্যে যোগাযোগ নিশ্চিত করে।

উদ্দীপকে জনাব মিজান শাহী সিমেন্ট লিমিটেডের এমডি। তিনি বিক্রয় ব্যবস্থাপককে ২০% বিক্রয় বৃদ্ধি করতে বললেন। আবার উৎপাদন ব্যবস্থাপককেও ২০% উৎপাদন বৃদ্ধির জন্য নির্দেশ দেন। এতে করে উৎপাদন বিভাগ ও বিক্রয় বিভাগের মধ্যে একটি ভারসাম্যের সৃষ্টি হয় যা ভারসাম্য নীতির অন্তরায়। এরূপ নীতিতে প্রতিটা বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজতর হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ যদি পরিমিত হয় তবে কারও দ্রুত এগিয়ে যাওয়ার আবার কারও পিছু পড়ায় সুযোগ থাকে না। তাই বলা যায়, জনাব মিজান সমন্বয়ের ভারসাম্য নীতি অনুসরণ করেন।

4 views

Related Questions