1 Answers
উদ্দীপকের চরিত্র আকরাম সাহেব অপরিবর্তনীয় গ্রন্থ বলতে মহাগ্রন্থ আল-কুরআনের প্রতি ইঙ্গিত করেছেন।
পবিত্র কুরআনের প্রধান বিশেষত্ব হচ্ছে এটি মানবসমাজের জন্য বিশ্বস্রষ্টা কর্তৃক অবতীর্ণ শাশ্বত, নিখুঁত, সমস্যা সমাধানের যুগ জিজ্ঞাসার এক অফুরন্ত জ্ঞানভাণ্ডার। পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন- "নিশ্চয়ই আমি মানবজাতির কল্যাণের জন্য এ কুরআনের প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনা করেছি।”
পবিত্র কুরআন অবতরণের পূর্বে পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব নাজিল করা হয়েছে, তার প্রত্যেকটিই সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে কিংবা মানুষ তার প্রয়োজনে তথা অসদুদ্দেশ্য সাধনে এর বিকৃতি ঘটিয়েছে। কিন্তু কুরআন এমন গ্রন্থ আজ পর্যন্ত যার কোনো বিকৃতি ঘটে নি। অর্থাৎ, সুদীর্ঘ প্রায় চৌদ্দ শ বছরের ব্যবধানেও কুরআনে কারীম সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে। এর একটি স্বরচিহ্নও পরিবর্তিত হয়নি। পরিমার্জন, পরিশীলন, পরিবর্তন, পরিবর্ধনের প্রয়োজনও কখনও পড়েনি। কোনো কালেও বিকৃত হবে না। কেননা কুরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তায়ালার। তিনি ঘোষণা দিয়েছেন - إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِقُونَ
অর্থাৎ, “নিশ্চয়ই আমি এ গ্রন্থ অবতীর্ণ করেছি এবং আমিই এর সংরক্ষণকারী।"
অতএব, উদ্দীপকে আকরাম সাহেবের উক্তিটি ছিল পবিত্র কুরআনের প্রতি এবং তার ইঙ্গিত বাস্তবিক অর্থেই যথার্থ।