1 Answers
কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু যেকোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা চলে না। পূর্ববর্তী ঘটনা পরিবর্তনীয় অথবা অপরিবর্তনীয় হতে পারে। যে ঘটনাকে কোনো কোনো সময় কার্যের পূর্বে দেখা যায়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় না তাকে পরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে। আর যে ঘটনাকে সমসময়ই কার্যের আগে দেখা যায় একে 'অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা' বলে। কারণ হতে হলে কোনো ঘটনাকে অবশ্যই অপরিবর্তনীয় হতে হবে। যেমন- অ্যানোফিলিস মশার কামড়ে সবক্ষেত্রেই ম্যালেরিয়া ঘটে। এর কোনো পরিবর্তন দেখা যায় না। অর্থাৎ অ্যানোফিলিস মশার কামড় ম্যালেরিয়া রোগের একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
উল্লেখ্য, যেকোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে চিহ্নিত করা যায় না। কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে। সেজন্য কারণ কোনো পরিবর্তনীয় ঘটনা হতে পারে না। কোনো পরিবর্তনীয় ঘটনাকে 'কারণ' বলে ধারণা করলে 'কাকতালীয় অনুপপত্তির' সৃষ্টি করে। যেমন- ধূমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে গণ্য করলে এরূপ অনুপপত্তি দেখা দেয়।