1 Answers

কার্বোহাইড্রেটের অভাবে আকরাম সাহেব অসুস্থ হয়ে পড়েন। কার্বোহাইড্রেট হলো কার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O) এর সমন্বয়ে গঠিত একটি যৌগ যা জীবদেহে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। কার্বোহাইড্রেট আকরাম সাহেবের শরীরে যেভাবে কাজ করে তা নিম্নরূপ-

 ১. তাপ ও শক্তি উৎপাদন করে। 

২. অল্প মূল্যের প্রোটিন খাদ্যকে তাপ উৎপাদন থেকে অব্যাহতি দেয়।

৩. প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণের শোষণে সহায়তা করে। 

৪ . স্নেহ পদার্থের দহন রোধ করে আকরাম সাহেবকে কিটোসিস রোগের হাত থেকে রক্ষা করে। 

৫. প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্লাইকোজেনৰূপে যকৃতে জমা থাকে এবং প্রয়োজনবোধে দেহের কাজে ব্যবহৃত হয়। 

৬. মস্তিষ্কের একমাত্র জ্বালানি হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। 

৭. সেলুলোজ নামক কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে।

উপরিউক্তভাবে কার্বোহাইড্রেট আকরাম সাহেবকে সুস্থ রাখতে সহায়তা করে।

5 views

Related Questions