1 Answers

রুহী কার্বোহাইড্রেটের অভাবে ভুগছে। আমাদের দৈনন্দিন জীবদের খাদ্য উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সর্বাপেক্ষা বেশি। কার্বোহাইড্রেটের উৎস হলো- ভাত, রুটি, চিনি, গুড়, মিষ্টি ইত্যাদি।

রুহীকে লেখাপড়ায় ব্যস্তুত থাকতে হয়। কিন্তু ইদানিং সে অল্পতেই দুর্বদ হয়ে পড়ছে ও কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও মে বেশ উদাসীন। কার্বোহাইড্রেটের অভাবে বুহী এ সমস্যায় ভুগছে। দেহে তাপ বা শক্তি সরবরাহ করাই কার্বোহাইড্রেটের প্রধান কাজ। কার্বোহাইড্রেট আমাদের দেহে স্নেহ পদার্থ দহনে সহায়তা করে কিটোসিস নামক রোগ হতে রক্ষা করে। প্রোটিন, খনিজ লবণ ভিটামিন গ্রহণে সহায়তা করে। এটি প্রোটিনের মিতব্যয়ী হিসেবে কাজ করে। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য হয়। কার্বোহাইড্রেট যকৃতকে ব্যাকটেরিয়াঘটিত বিষক্রিয়া হতে রক্ষা করে। মস্তিস্কের কাজ সচল রাখার জন্যে একমাত্র জ্বালানি হিসেবে গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা অপরিসীম।

সুতরাং বলা যায়, কার্বোহাইড্রেট আমাদের দেহে উক্ত কাজসমূহ সম্পন্ন। করে।

6 views

Related Questions