1 Answers

স্বাস্থ্যকে সচল, সবল ও রোগমুক্ত রাখতে আমাদের খাদ্যের প্রয়োজন।

খাদ্যকে হতে হবে পুষ্টিবহুল, যা শরীরে পুষ্টি যোগাবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। ভিন্ন ভিন্ন খাদ্যে আমরা ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি। খাদ্যের মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানগুলোর 'উপর খাদ্যের গুণাগুণ নির্ভর করে। এর অভাবে শরীরে নানা অপুষ্টি দেখা দেয়।

উদ্দীপকে উল্লিখিত শাকসবজি ও মুরগিতে যথাক্রমে ভিটামিন ও প্রোটিন নামক পুষ্টি উপাদান রয়েছে। এর অভাবে রাতকানা, প্রজনন ক্ষমতা হ্রাস, রক্ত জমাট না বাঁধা, প্রাণির বৃদ্ধি ব্যাহত হওয়া, এনিমিয়া, পেলেগ্রা, ত্বকের অস্বাভাবিকতাসহ নানান রোগ দেখা দেয়। আর প্রোটিনের অভাবে ছোটদের ম্যারাসমাস, কোয়াশিয়রকর রোগ হয়। এছাড়া দেহের গঠন ব্যাহত হয়। ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ব্যাহত হওয়াসহ বিপাকক্রিয়ায় বিঘ্ন ঘটে। এ জাতীয় পুষ্টিহীনতায় তাই বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার যেমন- রঙিন শাকসবজি, ফলমূল, ছোটমাছ, বড় মাছ, ভিটামিন-ই ক্যাপসুল, ঘি, মাখন এবং প্রোটিনের চাহিদা মেটাতে মাছ, মাংস, দুধ, ডিম, বীচি, বাদাম, সয়াবিন ইত্যাদি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

সুতরাং বলা যায়, শরীরের বিভিন্ন কার্যাবলি সম্পাদন ও শরীরকে সুস্থ রাখতে খাদ্যের প্রয়োজন।

5 views

Related Questions