1 Answers

উদ্দীপকে উল্লিখিত পিজার অন্যান্য উপাদানগুলো হলো চিকেন ও টমেটো। চিকেন হলো প্রাণিজ খাদ্য যার অবস্থান অ্যানিমেলিয়া রাজ্যে।
'অপরদিকে টমেটো হলো উদ্ভিজ্জ খাদ্য যা প্লানটি রাজ্যের অন্তর্গত। নিচে রাজ্য দুটির তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো-

প্লানটি রাজ্যের সদস্যদের কোষে কোষপ্রাচীর 'বিদ্যমান। অপরদিকে, অ্যানিমেলিয়া রাজ্যের সদস্যদের কোষে কোষপ্রাচীর অনুপস্থিত। প্লানটি রাজ্যের জীবদের কোষে বিভিন্ন ধরনের প্লাস্টিড থাকে। ক্লোরোফিলের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে অর্থাৎ স্বভেজী। এদের কোষে সেন্ট্রিওল থাকে না এবং চলনে অক্ষম। অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের জীবকোষে সেন্ট্রিওল থাকে। এরা হেটারোট্রপিক বা পরভোজী এবং গলাধঃকরণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরা চলনে সক্ষম। প্লানটি রাজ্যের জীবদের দেহকাঠামো সেলুলোজ দ্বারা গঠিত। এদের দেহে উন্নত টিস্যু বিদ্যমান। অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের জীবকোষে দেহকাঠামো সাধারণত অস্থি দ্বারা গঠিত। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। প্লানটি রাজ্যের জীবদের পরিবহন কলার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে পানি, খনিজ লবণ, প্রস্তুতকৃত খাদ্য, ইত্যাদি পরিবাহিত হয়। অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের জীবকোষে রক্তসংবহন তন্ত্রের রক্তের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্য উপাদান, ইত্যাদি পরিবাহিত হয়। প্লানটি রাজ্যের জীবদের যৌন বা অযৌন জনন দ্বারা বংশবিস্তার ঘটে। ভ্রূণ উৎপন্ন হয় কিন্তু ভূণীয় স্তর সৃষ্টি হয় না। এরা সপুষ্পক উদ্ভিদ। অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করে। এদের ভূণ তৈরি হয় এবং ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়।

6 views

Related Questions