1 Answers

জনাব মাহিনের গণতান্ত্রিক নেতৃত্ব জনাব রবিনের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের থেকে বেশি কার্যকর বলে আমি মনে করি।

গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেন। তিনি সব ক্ষমতা নিজের হাতে না রেখে কর্মীদেরকেও প্রয়োজনীয় কর্তৃত্ব দেন। অন্যদিকে, স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা সব ক্ষমতা নিজের হাতে রাখেন। তিনি কর্মীদেরকে ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন।

উদ্দীপকের জনাব মাহিন কর্মীদের কাছ থেকে কাজ আদায়ে গণতান্ত্রিক নেতৃত্ব দেন। আর জনাব রবিন কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি ভয় দেখিয়ে ও শাস্তি দিয়ে কাজ আদায় করেন। সুতরাং, তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।

জনাব মাহিনের নেতৃত্বে কর্মীরা কাজ করতে আগ্রহী হয়। কারণ, তাদের সাথে ভালো ব্যবহার করা হয়। এতে তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। তাই প্রতিষ্ঠানের উন্নয়নে তারা স্বেচ্ছায় কাজ করে। অন্যদিকে, জনাব রবিনের স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কাজ করতে পছন্দ করে না। কারণ, কাজের ক্ষেত্রে তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এতে তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের মধ্যে প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এতে প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব পড়ে। সুতরাং, জনাব রবিনের চেয়ে জনাব মাহিনের গণতান্ত্রিক নেতৃত্বটি বেশি উপযোগী।

5 views

Related Questions