1 Answers

লিপার খাদ্যে অনুপস্থিত উপাদানটি হলো ভিটামিন 'সি'। ভিটামিন 'সি' সমৃদ্ধ খাদ্য লিপার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী।

ভিটামিন 'সি' এর অভাবে লিপার স্কার্ভি রোগ হয়েছে। আর এ রোগ প্রতিরোধে তাকে অবশ্যই ভিটামিন 'সি' জাতীয় খাদ্য বেশি গ্রহণ করতে হবে। তাজা শাকসবজি ও টক জাতীয় ফল গ্রহণের জন্য লিপার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে। এ সকল খাদ্য উপাদান তার হাড়ের টিস্যু গঠন ও পুষ্টি সাধনে কাজ করবে। ভিটামিন 'সি' জাতীয় খাদ্য ভিটামিন 'এ', 'ই' এবং 'বি' কমপ্লেক্সের জারণ প্রতিহত করবে। এ সকল পুষ্টি উপাদান লিপার রক্তের লোহিত কণিকা গঠনে সাহায্য করবে। লিপার কোলেস্টেরলের বিপাকে ভিটামিন 'সি' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও লিপার দেহে কোনো ক্ষত সৃষ্টি হলে তা শুকাতে ভিটামিন 'সি' সাহায্য করবে। ভিটামিন 'সি' সমৃদ্ধ খাদ্য লিপার শরীরে লৌহের শোষণ বৃদ্ধি করবে। 

পরিশেষে বলা যায়, লিপার দেহে ভিটামিন 'সি' কার্যকরী ভূমিকা রাখবে।

4 views

Related Questions