1 Answers
উদ্দীপকের লোগো সম্পর্কিত আইন ট্রেডমার্কের অন্তর্গত।
ট্রেডমার্ক হলো একটি চিহ্ন বা প্রতীক। এটি দিয়ে একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা থেকে একই ধরনের অন্য প্রতিষ্ঠানের পণ্য বা সেবাকে আলাদা করা যায়। এটি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, যা নবায়নযোগ্য।
উদ্দীপকে মি. আজিজ একটি অ্যাপস উদ্ভাবন করেছেন। এটি তার জন্য একটি মেধাসম্পদ। তিনি এর জন্য সুন্দর একটি লোগো দিতে চান, যাতে সহজেই মানুষ আকৃষ্ট হতে পারে।
এক্ষেত্রে মি. আজিজ তার উদ্ভাবনকে আলাদা করার জন্য এ নির্দিষ্ট লোগো ব্যবহার করবে; যা বৈশিষ্ট্য অনুযায়ী ট্রেডমার্ক-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এর মাধ্যমে তিনি এ উদ্ভাবনের ওপর একচেটিয়া অধিকার পাবেন। ফলে তারা সহজে পরিচিতি লাভ করবে। অন্য কেউ এই চিহ্ন ব্যবহার করতে পারবে না। এভাবে তিনি ব্যবসায়িকভাবে সফলতা লাভ করতে পারবে বলে আমি মনে করি। ট্রেডমার্ক লোগো ব্যবহারের ফলে এসব সুবিধা পাওয়া যাবে; যা উদ্ভাবনকারী হিসেবে মি. আজিজের স্বার্থরক্ষা করবে। সুতরাং, মি. আজিজের উদ্ভাবনের জন্য ট্রেডমার্ক চিহ্ন ব্যবহার করা যৌক্তিক হবে।