1 Answers
কোনো অনুমোদন ছাড়াই SONY-এর ট্রেডমার্ক/লোগো ব্যবহার করায় আইন প্রয়োগকারী সংস্থার অভিযান চালানোর দিকটি যথার্থ বলে আমি মনে করি।
কোনো প্রতিষ্ঠানের পণ্যকে বাজারের অন্য প্রতিষ্ঠানের পণ্য থেকে আলাদা করার লক্ষ্যে টেডমার্ক ব্যবহৃত হয়। এর মূল বিষয় হলো স্বাতন্ত্র্য রক্ষা। ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, নাম, স্বাক্ষর, প্রতীক প্রভৃতি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে গত ২৭ আগস্ট, ১৯ইং 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একটি বিজ্ঞাপন সম্পর্কে বলা হয়েছে। বিজ্ঞাপন পেইজে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদন ছাড়াই SONY-এর লেগো ব্যবহার করে। তারা এ লোগো ব্যবহার করে নিম্নমানের পণ্য বিক্রি করে। এতে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা সাড়াশি অভিযান চালিয়েছে। SONY কোম্পানিটি নিজস্ব নাম ও লোগো ব্যবহারের একক অধিকারী। কারণ, কোম্পানিটি ট্রেডমার্ক আইনে নিবন্ধিত আছে। এতে অন্য কেউ SONY-এর নাম বা লোগো কোনোটিই ব্যবহার করতে পারবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান SONY-এর নাম নকল করলেও ট্রেডমার্ক আইনে তারা মামলা করতে পারবে। তাই বলা যায়, SONY- এর ট্রেডমার্ক বা লোগো সংরক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানটি যৌক্তিক হয়েছে।