1 Answers
বাংলাদেশে জাতিসংঘের বহুমুখী কার্যক্রম পরিচালিত হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশ সর্বসময়ই জাতিসংঘের বিশেষ নজর পেয়ে থাকে। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে দেশব্যাপী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় অসংখ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে রিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। স্বাস্থ্যক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বিভিন্ন কর্মসূচি পালন করছে। যেমন- পোলিও নিবারণের জন্য শিশুদের বিভিন্ন ওষুধ, খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। তাছাড়া বাংলাদেশ- মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে উদ্বাস্তুবিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের কার্যালয় বা UNHCR মধ্যস্থতা পালন করছে। বিহারী জনগোষ্ঠীর আবাসন ও রোহিঙ্গা পালনের খরচসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা UNIFEM বাংলাদেশের নারীদের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা করছে। জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে জন্মসংখ্যা উন্নয়ন তহবিল, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, ইত্যাদি। উদ্দীপকের তিন্নির বাবা জাতিসংঘের মিশন শেষে লিবিয়া থেকে ফিরে বলেন উক্ত সংস্থা এদেশে বিভিন্ন ধরনের সৃষ্টিশীল উদ্যোগের পাশাপাশি নারীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ তার এ কথার মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের যে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে সেটিই প্রকাশ পেয়েছে।
পরিশেষে বলতে পারি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের কার্যক্রম পরিচালিত হচ্ছে।