1 Answers

উদ্দীপকে সামাজিক পরিবর্তনে জৈবিক উপাদান, শিল্পায়ন ও নগরায়ণকে নির্দেশ করা হয়েছে। এসব উপাদান সামাজিক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু একে একমাত্র প্রধান কারণ হিসেবে বর্ণনা করা যায় না। কারণ এর বাইরেও প্রাকৃতিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির মতো উপাদানগুলো সামাজিক পরিবর্তনকে সমানভাবে প্রভাবিত করে। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মানুষ। কেননা মানুষ ছাড়া সমাজের অস্তিত্বই কল্পনা করা যায় না। আর মানুষের জন্মমৃত্যু হার, গড় আয়ু, ঘনত্ব, জীবনযাত্রার মান ইত্যাদি সামাজিক পরিবর্তনকে অনেক বেশি প্রভাবিত করে। সামাজিক পরিবর্তনের একটি তাৎপর্যপূর্ণ উপাদান হিসেবে জৈবিক উপাদানটি কাজ করে। এছাড়া শিল্পায়ন ও নগরায়ণের ফলে নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে। এসব ক্ষেত্রে কাজের জন্য মানুষ পরিবার ত্যাগ করে নতুন পরিবার গড়ছে। যা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখছে। তাই এসব উপাদানকে একমাত্র অথবা প্রধান উপাদান হিসেবে গণ্য করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। অর্থাৎ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এসব উপাদান গুরুত্বপূর্ণ উপাদান হলেও প্রধান কিংবা একমাত্র উপাদান নয়।

5 views

Related Questions