1 Answers

উত্তমের আত্মত্মবিশ্বাস থেকে স্বাধীনতা জন্ম নিয়েছে। উক্তিটির মূল্যায়ন করা হলো- আত্মবিশ্বাস থেকে স্বাধীনতা জন্ম নেয়। আত্মবিশ্বাসী মানুষ জানে কোন পথে সে অগ্রসর হবে। তার কৃতকর্ম সম্পর্কেও সে সর্বদা সচেতন থাকে। তার আত্মচেতনা তাকে সঠিক পথে পরিচালনা করে এবং সত্যবোধও জাগ্রত থাকে। এ সততাই তাকে পাপ থেকে মুক্ত করে; যেমনটা উত্তমের ক্ষেত্রে হয়েছে। ঈশ্বর নিজেই আমাদের স্বাধীনতা দান করেছেন। এটি পবিত্র আত্মার একটি অনুগ্রহ দান। অনেক সময় আমরা চেষ্টা করেও স্বাধীন হতে পারি না। কিন্তু ঈশ্বর নিজেই তা আমাদের দান করেন। আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকায় আমরা অনেক স্বাধীন হয়ে উঠি। পবিত্র আত্মা আমাদের স্বাধীন করে তোলেন। ভালো-মন্দ বিচারবোধকে ঘিরে তৈরি হয় মানুষের বিবেক, যা উত্তমের মধ্যে দেখা যায়। সঠিক বিবেকবোধ দ্বারা পরিচালিত মানুষ হলেন পবিত্র মানুষ। আর এরূপ পবিত্র আত্মা গড়ে তোলে প্রকৃত বিবেক। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত সত্যিকারভাবে স্বাধীন বা মুক্ত মানুষ। 

মূলকথা: উত্তমের আত্মবিশ্বাস।

4 views

Related Questions