1 Answers
'ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কাজে অংশ নেওয়া একজন উদ্যোক্তার একটি বড় গুণ'- কথাটি যথার্থ।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে তার কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হয়। ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিলে জনসাধারণের মনে ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ফলে ব্যবসায়ের সফলতা অর্জনের পথ সহজ হয়।
উদ্দীপকে শ্যামল একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি জানেন ব্যবসায় সমাজে বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষের জন্য প্রয়োজনীয় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করলে জনগণ ব্যবসায়ের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। এরূপ কাজের ফলে তার ব্যবসায়িক সুনাম বাড়বে। ফলে মানুষের মধ্যে তার প্রতি প্রবল বিশ্বাস ও শ্রদ্ধাবোধ তৈরি হবে।
ব্যবসায়ী বিভিন্ন সামাজিক কাজে অংশ নিলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তাই কালিকচ্ছের শ্যামল ব্যবসায়ের অর্জিত মুনাফা দিয়ে ধর্মীয় ও সামাজিক কাজে অংশ নেন। ফলে ক্রেতারা শ্যামলের পণ্য কিনতে উৎসাহিত হয়, যা পণ্য বিক্রি ও মুনাফা অর্জনে সহায়তা করে। তাই বলা যায়, একজন ব্যবসায়ী হিসেবে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন কাজে অংশ নেওয়া উদ্যোক্তার একটি বড় দায়িত্ব ও গুণ।