1 Answers
ধর্মানুষ্ঠান ও ধর্মাচার একসূত্রে গাঁথা। ধর্মাচার ব্যতীত ধর্মানুষ্ঠান হয় না আবার ধর্মানুষ্ঠান করতে হলে ধর্মাচার পালন করা অবশ্য কর্তব্য। বিভিন্ন প্রকার ধর্মাচার যেমন- সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, অম্বুবাচী, জামাইষষ্ঠী, রাখীবন্ধন, ভাইফোটা, দীপাবলি, হাতেখড়ি, নবান্ন উৎসব প্রভৃতি ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত।
আবার বিভিন্ন ধর্মানুষ্ঠানে যেমন- দোলযাত্রা, রথযাত্রা, নামযজ্ঞ প্রভৃতিতে ধর্মাচার পালন করা হয়। পূজা এক প্রকার ধর্মানুষ্ঠান। কিন্তু পূজার সাথে মিশে আছে নানা প্রকার ধর্মাচার। উদাহরণস্বরূপ - দুর্গাপূজার কথা ধরা যাক। শক্তির দেবী দুর্গাকে পূজা করার সময় ধর্মীয় আচার যেমন- বোধন, অধিবাস, সপ্তমী পূজা, কুমারী পূজা, দীপাবলি বিভিন্ন ধরনের আচার পালন করতে হয়। আবার ধর্মানুষ্ঠান ছাড়া ধর্মাচার তেমন ফলপ্রসূ হয় না। আবার পূজার মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো প্রকাশ পায়। তাই রাধার মায়ের ধারণার আলোকে বলা যায়, ধর্মাচার, ধর্মানুষ্ঠান এবং পূজা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত; একটিকে বাদ দিয়ে। অপরটি সার্থকতা পায় না বা ফলপ্রসূ হয় না।