1 Answers

আলোচ্য উদ্দীপকে বাঁধন পরমাত্মা বা ঈশ্বর প্রাপ্তিকেই তার জীবনের একমাত্র আরাধনা বলে মনে করে। সে বুঝতে পারে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে বিভিন্ন মায়াজালে আবদ্ধ হয় এবং তখন নানা ধরনের বাহ্যিক চিন্তাভাবনা ও কার্যকলাপ করতে থাকে। তখন সে জীবাত্মাকেও ভুলে যায়। এভাবে একসময় মানুষ সংসারের মোহে অন্ধ হয়ে যায় এবং নিজের ও সংসারের সুখের কথাই শুধু ভাবতে থাকে। বাঁধন ধর্মগ্রন্থ পাঠের আগে সে কখনও এসব নিয়ে ভাবে নি। তখন ঈশ্বরের কাছে সে ধনসম্পদের কামনা করেছে। মানুষ এভাবে মোহের বশে অন্ধ হয়ে ভালোমন্দ জ্ঞান হারিয়ে ফেলে এবং পাপকর্মে লিপ্ত হয়। ফলে পৃথিবীতে জন্মান্তর ঘূর্ণিচক্রে আবর্তিত হয়। কিন্তু মানুষ যদি জন্মের পর একমাত্র মোক্ষলাভের উদ্দেশ্যে কাজ করে তাহলে তাকে আর জন্ম নিতে হয় না।

তাই বলা যায় মোক্ষলাভই হচ্ছে মানবজীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। আর এ কারণেই বাঁধন মোক্ষলাভের উদ্দেশ্যেই পৃথিবীর সুখ-শান্তির কথা চিন্তা না করে সন্ন্যাস জীবন গ্রহণ করে।

7 views

Related Questions