1 Answers

অষ্টাঙ্গযোগের প্রতিটি আসনই মানবকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের উক্ত আসনটি যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি তাহলে মানব শরীরে এর নানাবিধ প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। অর্ধকূর্মাসনের মাধ্যমে যখন কোনো ব্যক্তি আসন অনুশীলন করে তখন তার মেরুদণ্ড কচ্ছপের মতো বাঁকা এবং শক্ত হয়ে যায়। এর ফলে মেরুদণ্ডে প্রচণ্ড চাপ অনুভূত হয়। এতে করে শরীর অনেক শিথিল এবং মেরুদণ্ড সতেজ হয়। নিতম্ব পায়ের গোড়ালির উপর রেখে নমস্কার ভঙ্গিতে মাটিতে প্রণাম করার ফলে পেট, পাজর, বুক এবং উরুর দুপাশে হালকা চাপ অনুভূত হয়। এর ফলে পেটে বায়ু থাকলে তার প্রকোপ কমে হজমশক্তি বাড়ে। যকৃৎ ভালো থাকে এবং পেট ও নিতম্বের চর্বি কমার পাশাপাশি আরও অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও অর্ধকূর্মাসন গ্রহণকারীর অজীর্ণ, অম্ল, অক্ষুধা, কোষ্টকাঠিন্য, আমাশয় ইত্যাদি রোগ দূর হয়। আসনকারী অনেক বেশি প্রাণশক্তি ও সুস্বাস্থ্য লাভ করে। তাই বলা যায়, মেরুদণ্ড সতেজ রাখার পাশাপাশি অনেক রোগ থেকে মুক্তির এ এক চমৎকার পদ্ধতি।

5 views

Related Questions