1 Answers
হিন্দু সমাজে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য লক্ষ করা যায়। সাধারণত উচ্চবর্ণের মানুষ নিজেদেরকে সমাজের উঁচুশ্রেণির মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এ পার্থক্যের সৃষ্টি করে। কিন্তু বর্তমানে হিন্দু সমাজে আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন বর্ণের মধ্যে কোনো প্রকার পার্থক্য না রেখে একই প্রকার বিধানের প্রয়োজন দেখা দিয়েছে। আলোচ্য উদ্দীপকে নটরডেম কলেজের হিন্দুধর্মীয় শিক্ষক এ কারণেই বলেছেন, অশৌচ এবং শ্রাদ্ধানুষ্ঠান পালনে সকল বর্ণের জন্যই একই বিধান। শ্রাদ্ধানুষ্ঠানের পূর্বে যারা ব্রাহ্মণ তারা দশদিন এবং যারা নিম্নবর্ণের তাদের এগারো অথবা পনেরো দিন অশৌচ পালন করতে হয়। কিন্তু এটা একটি ভুল ধারণা। অশৌচ পালনের দিবসংখ্যায় তারতম্য ও অনুষ্ঠানের ভিন্নতা যৌক্তিক নয়। আর সেজন্য বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ দশ দিন অশৌচ পালন করে একাদশ কিংবা ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধানুষ্ঠান করছেন। কিন্তু এটা স্বেচ্ছাকৃত। সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক এবং হিন্দু সমাজের সামগ্রিক ঐক্য সম্প্রীতির জন্য অভিন্ন বিধান প্রয়োজন।