1 Answers

হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ সব ধর্মেরই মানুষই এক ঈশ্বরে সৃষ্টি। আর সব ধর্মের এক উদ্দেশ্য তা হলো ঈশ্বর লাভ। সমাজে ঈশ্বর বিভিন্ন রূপ নিয়ে আবির্ভূত হয়েছেন। যেমন সরস্বতী হচ্ছেন বিদ্যার রূপ, কালী হচ্ছেন শক্তির রূপ, বিষ্ণু হচ্ছেন পালন রূপ, ব্রহ্মা হচ্ছেন সৃষ্টি রূপ। আমাদের সমাজের কেউ ঈশ্বরের এ বিভিন্ন রূপ নিয়ে অবতরণ করাকে স্বীকার করে না। নিরাকার ঈশ্বরকে বিশ্বাস করে। আবার কেউ নিরাকার ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু সাকার ঈশ্বরকে বিশ্বাস করে না। এজন্য কাউকে ঘৃণা করা যাবে না বা নাস্তিক বলা যাবে না। কারণ যেভাবেই ঈশ্বরের আরাধনা করুক না কেন ঈশ্বর তার আহ্বানে সাড়া দিবেন। সৃষ্টিকর্তার কাছে হিন্দু মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই সমান। তাঁর কাছে কোনো জাতিভেদ নেই। আন্তরিক হলে সব ধর্মের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়।

পরিশেষে বলা যায় যে, হিন্দু-মুসলিম, খ্রিষ্টান-বৌদ্ধ কাউকে ঘৃণা করা যাবে না। সবার সাথে সমানভাবে মিশতে হবে, সমানভাবে ভালোবাসতে হবে।

5 views

Related Questions