প্রত্যয় ভালো ও মন্দ বন্ধুর দ্বারা প্রভাবিত। পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
প্রত্যয় ভালো ও মন্দ বন্ধুর দ্বারা প্রভাবিত।
উক্তিটি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করা হলো- বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, "সঙ্গদোষে লোহা ভাসে।” অর্থাৎ আপাতদৃষ্টিতে যা সম্ভব নয় বলে মনে হয়, কারও সান্নিধ্য বা সাহচর্যে তা-ই সম্ভব হতে পারে। স্বাভাবিকভাবে লোহার মতো ভারীবস্তু জলে কখনো ভাসতে পারে না। কিন্তু নৌকা বানানোর জন্য লোহার পেরেক যখন কাঠের সাথে লাগানো হয়, তখন লোহা নৌকার সাথে ঠিকই ভাসতে থাকে। এ বিষয়টি মানুষের জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে খুবই সত্য। ভালো বন্ধুর সান্নিধ্যে এসে অনেক খারাপ প্রকৃতির মানুষও ভালো হয়ে যেতে পারে। এক্ষেত্রে বলা যায়, যা অসম্ভব তা-ই সব হতে পারে। আবার খারাপ মানুষের সাহচর্যে এসে অনেক ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে। তাই আমাদের জীবনে বন্ধু নির্বাচনের জন্য ভালো বা মন্দের বিষয়টি বিবেচনা করা দরকার। আমাদের জানতে ও বুঝতে হয় কে ভালো বা কে মন্দ বন্ধু। উদ্দীপকের প্রত্যয় বন্ধু নির্বাচনে ভুল করায় তার এমন ভয়াবহ পরিণতি ঘটে। মেধাবী ও বন্ধুসুলভ প্রত্যয় নেশাগ্রস্ত খারাপ বন্ধুদের সাথে মিশে নিজের পড়ালেখা ও ভালো ভাবমূর্তি নষ্ট করে ফেলে। তাই আমরা বন্ধু নির্বাচনে সতর্ক থাকব ও সাবধানে চলাফেরা করব।
মূলকথা: বন্ধড়ের মূল্যবোধ।