1 Answers

উদ্দীপকে সপ্তম শ্রেণির ছাত্র সোহেল ভালো ও মন্দ বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। তনয়, সোহেল, চঞল ও অভির সাথে সোহেলের বন্ধুত্ব ছিল। শিক্ষাঙ্গনে তারা অনেক অবদান রেখেছে। তারা একসাথে লেখাপড়া, খেলাধুলা ও নানা রকম কাজ করে, অনেক জায়গায় দল বেঁধে বেড়াতে যায়। তারা পড়াশোনায় একে-অন্যকে সাহায্য করে। কারও কোনো সমস্যা হলে তারা একে-অপরকে সাহায্য করে। কিন্তু পড়াশোনায় দুর্বলতার কারণে একসময় তাদের কাছ থেকে সোহেল দূরে সরে যেতে থাকে। একসময় সে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু তার ভালো বন্ধুদের একজন অভি বিষয়টি লক্ষ করে। অভির সাথে সোহেলের একসময় ভালো সম্পর্ক ছিল। অভি সোহেলের বাসায় যায়। তার সাথে কথা বলে তার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করে। এরপর সোহেলকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সে অনেক সদুপদেশ দেয়। তাকে পড়াশোনায় সাহায্য করে।

এভাবে সোহেল অসৎ সঙ্গ ত্যাগ করে এবং সৎ সঙ্গের মাধ্যমে সব বিপদ থেকে রক্ষা পায়। সে নিজেকে সঠিক পথে পরিচালিত হতে। উৎসাহ পায়।

মূলকথা: ভালো বন্ধুর মাধ্যমে খারাপ পথ থেকে সঠিক পথে ফিরে আসে।

4 views

Related Questions