1 Answers

উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি হলো প্রস্বেদন। কিছু বাহ্যিক প্রভাবকের দ্বারা প্রস্বেদন প্রক্রিয়াটি প্রভাবিত হয়। নিচে প্রভাবকগুলোর ব্যাখ্যা দেয়া হলো-

i. তাপমাত্রা: তাপমাত্রা বাড়লে সহজেই পানি বাষ্পে পরিণত হয় বলে প্রস্বেদন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাপমাত্রা কমে গেলে স্বাভাবিক নিয়েমেই প্রস্বেদনের হার কমে যায়। 

ii. আপেক্ষিক আর্দ্রতা: আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অসম্পৃক্ত থাকে ও জলীয়বাষ্প গ্রহণ করে ফলে প্রস্বেদনের হার বাড়ে। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা অধিক হলে বায়ু সম্পৃক্ত হওয়ার ফলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে প্রস্বেদনের হার কমে যায়।

iii. আলো: আলোর উপস্থিতিতে পত্ররন্দ্র খুলে যায়, ফলে প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। কিন্তু অন্ধকারে পত্ররন্দ্র বন্ধ থাকায় এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

iv. বায়ু প্রবাহ: বায়ু প্রবাহের ফলে সম্পৃক্ত বায়ু দূরে সরে যায়, পত্রসমূহ আন্দোলিত হয় ও পত্ররন্ধ্রে চাপ পড়ে। ফলে অধিক হারে জলীয়বাষ্প পত্ররন্দ্র পথে বের হয়।

5 views

Related Questions