1 Answers

উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো পরিপাক ক্রিয়া। নিচে পরিপাক প্রক্রিয়াটি কীভাবে আমাদের দেহে ঘটে তা ব্যাখ্যা করা হলো-

মুখগহ্বরে দাঁত, জিহ্বা ও লালাগ্রন্থি থাকে। খাদ্যগ্রহণের পর দাঁত খাদ্যকে ছোট ছোট অংশে পরিণত করে এবং জিহ্বার খাদ্যবস্তুকে নাড়িয়ে চিবাতে সাহায্যে করে। লালাগ্রন্থি নিঃসৃত লালারসে এনজাইম থাকে যা শ্বেতসারকে মলটোজে পরিণত করে এবং খাদ্যবস্তুকে পিচ্ছিল করে। খাদ্যবস্তু পেরিস্ট্যালসিস প্রক্রিয়ায় মুখগহ্বর থেকে অন্ননালির মাধ্যমে পাকস্থলিতে প্রবেশ করে। পাকস্থলির গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক রসে বিদ্যমান হাইড্রোক্লোরিক এসিড খাদ্যে কোন জীবাণু থাকলে তা বিনষ্ট করে। এছাড়া নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা গঠিত পলিপেপটাইডে পরিণত করে। পাকস্থলিতে শর্করা ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাক হয় না। ক্ষুদ্রান্ত্রে সকল ধরনের খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয়ে সরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়। বিভিন্ন নালিকার মধ্যদিয়ে খাদ্য উপাদান পরিবাহিত হয় এবং শোষণের পর পাকমণ্ডের অবশিষ্টাংশ কোলনে পৌঁছে। কোলনে কোন পরিপাক হয় না। খাদ্যের অসার অংশ থেকে পানি, আমিষ, লিপিড ও লবণ শোষিত হয়। ফলে এটির উচ্ছিষ্ট অংশ মলে পরিণত হয় এবং প্রয়োজন মতো পায়ুপথে নিষ্কাশিত হয়।

6 views

Related Questions