1 Answers

সুরভীর খাদ্যে ক্যালসিয়ামের অভাব রয়েছে। সুরভীর কিছুদিন যাবত হাঁটতে কষ্ট হচ্ছে। সেই সাথে শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে। ক্যালসিয়ামের অভাবে তার এরূপ অবস্থা হয়েছে।

ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন ধরনের অভাবজনিত অবস্থা দেখা দেয়। যথা- ১. হাড়ের পুষ্টি ব্যাহত হয়। ২. দাঁত ক্ষয় হয়ে যায়। ৩. শারীরিক দুর্বলতা দেখা যায়। ৪. শিশুদের বর্ধন ব্যাহত করে। ৫. ক্যালসিয়ামের দীর্ঘমেয়াদি ঘাটতির ফলে শিশুদের রিকেট রোগ হতে পারে। ৬. বয়স্ক ব্যক্তিদের অস্টিওম্যালেসিয়া নামক রোগ দেখা দেয়।

4 views

Related Questions