1 Answers

জুয়েলদের এলাকায় গবাদিপশু পালনে সমস্যা হলো খরা।
শুষ্ক মৌসুমে একটানা ২০ দিন বা তার অধিক দিন কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে। খরায় গবাদিপশু পালনে যেসব সমস্যা দেখা দেয় তা হলো-
i. কাঁচা ঘাসের অভাব হয়।
ii. পানি দূষিত হয়।
iii. গবাদিপশু অপুষ্টিতে ভোগে।
iv. গবাদিপশুর বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়।
v. মাঠ-ঘাটের ঘাস শুকিয়ে যায়।
vi. পশুর বহিঃদেশে পরজীবীর উপদ্রব বৃদ্ধি পায়।
vii. অধিক তাপ পশুপাখির অসহনীয় অবস্থার সৃষ্টি করে।
vii. গবাদিপশুর স্বাস্থ্যের অবনতিসহ মৃত্যুর আশঙ্কা দেখা যায়।
পরিশেষে বলা যায়, জুয়েলদের এলাকায় খরায় গবাদিপশু পালনে উল্লিখিত সমস্যা পরিলক্ষিত হয়।

5 views

Related Questions