1 Answers
হারেছ মিয়ার এলাকায় বন্যা হওয়ায় গবাদিপশু ক্ষতির সম্মুখীন হয়।
নিম্নলিখিত কলাকৌশল অবলম্বন করে বন্যাকালীন সময়ে গবাদিপশুকে রক্ষা করা যায়-
i. গবাদিপশুকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় রাখতে হবে।
ii. বন্যার দূষিত পানি না খাইয়ে গবাদিপশুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে।
iii. বন্যার সময় খাদ্য হিসেবে খড়, চালের কুঁড়া, ভুসি ও খৈল বেশি করে খাওয়াতে হবে।
iv. বন্যার সময় কাঁচা ঘাস পাওয়া যায় না। তাই এ সময়ে গবাদিপশুকে কচুরিপানা, লতাগুল্ম ও কলা গাছ খাওয়াতে হবে।
v. কাঁচা ঘাসের বিকল্প হিসেবে গবাদিপশুকে হে ও সাইলেজ তৈরি করে খাওয়াতে হবে।
vi. গবাদিপশুকে সংক্রামক রোগের টিকা দিতে হবে এবং কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে।
উপরিউক্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে হারিছ মিয়ার এলাকার গবাদিপশুকে রক্ষা করা সম্ভব।
4 views
Answered