1 Answers

উদ্দীপকে জামিল মিয়া নিমপাতা ও আপেল বীজের গুঁড়া সহকারে ধান বীজগুলো সংরক্ষণ করেন।
জমি থেকে বীজ সংগ্রহের পর বীজ শুকানোর মাধ্যমে বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে পরিমিত মাত্রায় আনা হয়। আমাদের দেশে বীজ রোদে শুকিয়ে আর্দ্রতা ১২-১৩%, এ আনা হয়। ফসলভেদে বীজ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। দানাজাতীয় ফসলের বীজ শুকানোর পর বীজগুলোকে সংরক্ষণের জন্য ধান গোলা, ডোল, মাটির পাত্র, চটের বস্তা ইত্যাদি ব্যবহার করা হয়।
উদ্দীপকে জামিল মিয়া ধান বীজ সংরক্ষণের জন্য ৬০ কেজি ধান রোদে শুকালেন। শুকানোর পর ওজন করে ৫৪ কেজি পেলেন। বীজের আর্দ্রতা হিসাব করে পাওয়া গেল ১০%। তিনি ধান বীজকে পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমপাতা ও আপেল বীজের গুড়া ব্যবহার করলেন।
অতএব বলা যায়, জামিল মিয়া যথাযথ উপায়ে ধান বীজ সংরক্ষণ করায় বীজের গুণগতমান অক্ষুণ্ণ থাকবে যা পরবতীতে ভালো ও লাভজনক ফলন পেতে সহায়তা করবে।

4 views

Related Questions